ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি আবাসিক ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী সোনার বাংলা হাউজিংয়ের। এ ঘটনায় তার স্বামী আসিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত শারমিন আক্তার তানিয়া (৩০) নামের ওই নারীর স্বামী ঢাকা রাজধানীর কদমতলী থানার আলমবাগ এলাকার মো. শফিকের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
মঙ্গলবার বিকেলে ৯৯৯-এ খবর পেয়ে ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রুহুল কুদ্দুস জানান, সোনার বাংলা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে নিহত নারী ও তার স্বামী একসঙ্গে বসবাস করতেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।