ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের ধাক্কায় ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে চুমুরদী ইউনিয়নের বাবলাতলা পুরোনো সরু সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুর রহমান পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে, নিহত সালাউদ্দিন বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই কাজী ওবায়দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।