সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৫

গলা কাটা মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাহারুল নামের এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে, আর এ ঘটনা যশোরের অভয়নগরে। আজ সোমবার সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
নিহত বাহারুল রানাগাতি গ্রামের হাকিম মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রানাগাতি গ্রামে রাস্তার পাশে বাহারুলের রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে গলা কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান জানান, খুনের ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
তবে নিহতের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সম্ভাব্য কারণ নির্ণয়ে কাজ করছেন পুলিশ এবং বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।