ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১৫০ কেজি ইউরিয়া ও ডিএপি সার উদ্ধার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব, মুনতাসির মামুন মুন।
এর আগে, উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব, মুনতাসির মামুন মুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, আমিনুল হক তারেক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন