রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৫

তিনজন ইয়াবাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিনজন ইয়াবাসহ আটক। অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফের নাফ নদে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) সাবরাং ও শাহপরীর দ্বীপ বিওপির যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফের কুলালপাড়ার মৃত কবির আহম্মেদের ছেলে মো. জামাল হোসেন (৩৮), সাবরাং নোয়াপাড়ার শাহ আলমের ছেলে মো. এমরান (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৪)।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নদে তল্লাশি চালিয়ে শাহপরীর দ্বীপসংলগ্ন জালিয়াপাড়া এলাকা থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। এতে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।