শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৫

অভিযানে কয়েক কেজি গাঁজা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছেন বিজিবি। আজ শুক্রবার (২৮ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় গাঁজা ও সিএনজিটি জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।