শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৬

বরিশালের গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের কমিটি প্রকাশ।

ডেইলি ক্রাইম বার্তা : মানবিক মূল্যবোধের বিকাশ, সাহিত্য-সংস্কৃতির চর্চা এবং সৃষ্টিশীলতার মধ্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় নিয়ে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ, বরিশাল বিভাগ-এর গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
সংগঠনটির গৌরনদী উপজেলা শাখার এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
সাহিত্য শুধু মানুষের হৃদয়ের কথা বলে না, সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষকে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথও দেখায়। সেই চেতনাকে ধারণ করে গঠিত নতুন কমিটি গৌরনদীর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সৃজনশীলতার পরিসর আরও বিস্তৃত করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রকাশিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন জহুরুল ইসলাম জহির, সিকদার রেজাউল করিম, মোঃ অলিউল্লাহ, সিনথিয়া ঘরামী ও আঃ মতিন ফরাজী।
কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ পলাশ তালুকদার। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডা. আবুল হাসান আকন, ফাতেমা জামাত চাঁদনী, ঝর্ণা রানী দাস ও চায়না দেবনাথ।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুছ ছালেক মামুন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শ্রীকৃষ্ণ। সাহিত্য সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ মাজহারুল ইসলাম (রুবেল), সহ-সাহিত্য সম্পাদক আঃ ওয়াহিদ মাসুম, প্রচার সম্পাদক সোহরাব শরীফ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিনয় দাস।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ নজরুল ইসলাম, আমিন মোল্লা, ডলি রানী বনিক, ইমরানত হাসান মুন্নী ও সুমন সরদার।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”