ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ঢাকা রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৫টি মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৪৫, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৪১, মিরপুরে ১২০, গুলশানে ৯৩, উত্তরা বিভাগে ৬৩ এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।