মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৩

মাদক, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধের দাবিতে মিছিল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধের দাবিতে মিছিল। ঢাকা রাজধানীর পল্লবী এলাকায় মাদক বিক্রি, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের উদ্যোগে কালশী এলাকা থেকে মিছিলটি বের হয়।
এটি পল্লবীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এভিনিউ-৫ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা মাদক, সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ করো এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান খান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন এবং ঢাকা পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল এলাহী। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও নারী নেত্রী লাইলীর নেতৃত্বে মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা মিছিলে অংশ নেন।