শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৯

অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়মিত অভিযানে ঢাকা রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৪৭ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন ও গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।
অভিযানকালে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, পাঁচটি মোটরসাইকেল ও নগদ ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
জনাব, নিয়াজ মেহেদী আরও জানান, ঢাকা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।