মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১০

সিমেন্ট জব্দ এবং কয়েকজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নদীপথে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে আটক করেছেন কোস্ট গার্ড, আর এ আটকের ঘটনা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে। এ সময় তাদের ব্যবহৃত একটি বাল্কহেডও জব্দ করা হয়।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটকরা হলেন, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলা সদর উপজেলার মো. আলাউদ্দিন (৪২) ও একই এলাকার মো. নিরব (৩৫)।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. সাব্বির আলম সুজন জানান, আটক তিন জনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় বুধবার রাতে হাতিয়া থানায় মামলা করা হয়েছে।