মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৬

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে, বরিশালের গৌরনদীতে।
সোমবার (১০ আগস্ট) গৌরনদীর বাস স্ট্যান্ড সংলগ্ন বিজয়পুরে অবস্থিত ক্যাথলিক চার্চে এ সংলাপের আয়োজন করেন গৌরনদী ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জনাব, জহির উদ্দিন স্বপন বলেন, আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব, পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখাব। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াব এবং ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন আরও শক্তিশালী করব।
বরিশালের গৌরনদী উপজেলা সদরে ক্যাথলিক চার্চে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ উপস্থিতিতে কথাগুলো বলছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব, জহির উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মোঃ ইব্রাহীম।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”