ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের ঘটনায় অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে, আর এ ঘটনা ঢাকা রাজধানীর গেণ্ডারিয়ায়। মৃত ওই যুবকের নাম মো. সাইদুর রহমান রিফাত (৩০)।
আজ শনিবার (৮ আগস্ট) ভোররাতে ওই যুবককে তার রুমে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনাটি গেণ্ডারিয়া থানাকে অবগত করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।