ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি নির্মাণাধীন ভবন থেকে মো. আরিফ সরদার (২২) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঢাকা রাজধানীর খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়া এলাকায়।
আজ বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উত্তর নন্দীপাড়া ৬ নম্বর রোডে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদের ওপর নামাজের কক্ষ থেকে ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।