বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০১

মেয়ে ঘরে ঢুকেই দেখলো বাবার জবাই করা লাশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বুধবার সন্ধ্যায় তালাবদ্ধ নতুন একটি ঘর থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ এবং এই ঘটনা সাতক্ষীরার কলারোয়ায়।
নিহত মোসলেম উদ্দীন বিশ্বাস(৬২) কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের মৃত নৈমুদ্দীন বিশ্বাসের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, মোসলেম উদ্দীন তার স্ত্রীকে নিয়ে নতুন বাড়িতে থাকতেন। ছেলেরা থাকেন পুরাতন বাড়িতে। মঙ্গলবার তার স্ত্রী বাড়িতে ছিলেন না।
বুধবার মোসলেম উদ্দীনের এক মেয়ে বাবার সাথে দেখা করার জন্য ওই বাড়িতে যেয়ে বাবার কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। এ সময় আশপাশের লোকজনকে নিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে খাটের উপর গরম কাপড়ে ঢাকা গলাকাটা অবস্থায় তার বাবার লাশ দেখতে পান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকান্ডের ঘটনাটি কখন, কী কারণে ঘটেছে সেটি তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।