বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৮

সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহাসড়কে চলন্ত বাস থামিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চালক-হেলপারদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, আর এ ঘটনা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব, হাসিনুজ্জামান। এর আগে বুধবার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, সাখাওয়াত হোসেন সৈকত (৪০), সেন্টু (৪০), রবিন (৩৫) ও ইউসুফ (২৬)।
তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।