ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভু্ইঁয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত, আর এ ঘটনা চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) জনাব, মো. রেজাউল করিম এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত অরুণ ভুঁইয়া উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।
সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালত মামলাটি চলমান অবস্থায় ছয়জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। পরে মামলার স্বক্ষ্য গ্রহণ, আসামী তার অপরাধ স্বীকার করা ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামীর উপস্থিতিতে বিচারক এই রায় দেন।