মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৯

স্কুলছাত্রীর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তৃতীয় শ্রেণির এক ছাত্রী হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতার পিটুনিতে সন্দেহভাজন এক নারী নিহত হয়েছেন। সোমবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছেন।
নিহত শিশুর নাম ফারজানা সুলতানা (৯)।
সে উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে এবং কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গণপিটুনিতে নিহত নারীর নাম সুমাইয়া (২৬)। তিনি ওই বিদ্যালয় এলাকার ঝালমুড়ি বিক্রেতা আমিরুলের স্ত্রী।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব, শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে হত্যার আসল রহস্য জানা যাবে। তবে স্থানীয়রা ‘মব’ তৈরি করে অভিযুক্ত নারীকে পিটিয়ে হত্যা করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।