মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৭

মাদক কারবারি ইয়াবাসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩০০ পিস ইয়াবাসহ মুন্সীগঞ্জে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৯ জুলাই রাত ৯টার পর মুন্সীগঞ্জ সদর উপজেলার মালপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার জনাব, মো. মেনহাজুল আলমের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল মালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. নাঈমউজ্জামান ওরফে ইয়াদ (২৩) ও মো. মাসুম (৪১)। তাদের উভয়ের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নবীনগর ও এলাহীনগর এলাকায়।