মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৬

কুপিয়ে দুইজনকে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে ফারুক হোসেন (৪০) ও আব্দুল শেখ (৩৬) নামের দুইজনকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন দেবীনগর এলাকার চাঁদ আলীর ছেলে ও আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোল্লা জাকির হোসেন বলেন, শুক্রবার বিকেলে দুই গ্রুপের মধ্যে প্রথমে মারামারি হয়। এর পর রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।