শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৩

যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জনাবা, আফরোজা খানম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ ও অগ্রসর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার মানিকগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তুলতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ আলী, জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নুরতরজ আলম বাহার, আ ত ম জহিরুল আলম খান লোদী, সত্যেনকান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, আব্দুল সালাম বাদল, মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ সরকার, সাধারণ সম্পাদক হরিদাস সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।