বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৭

দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এলজিইডিতে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রকল্প (ক্রিম্প)’ এর উদ্যোগে ‘পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ ও ৬ জুলাই এলজিইডি সদর দপ্তরের আরডিইডি ভবনের সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর পরিচালক মো. আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছয়ফুদ্দীন। কর্মশালার প্রেক্ষাপট ও মূল উদ্দেশ্য সবার সামনে তুলে ধরেন ক্রিম্প প্রকল্পের পরিচালক মো. আব্দুল খালেক।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেএফডব্লিউ (KfW) এর আন্তর্জাতিক পরামর্শক সেবাস্তিয়েন ফ্রাওনেট। এ সময় কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর শেখ তৌহিদুর রহমানও উপস্থিত ছিলেন।