বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫

অর্ধগলিত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডোবা থেকে মোক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
মঙ্গলবার (২৩ জুন) সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকায় থেকে এ লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহত মোক্তার হোসেন গোদনাইল আরামবাগ এলাকার মৃত আরব আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি জনাব, মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেন। লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।