রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৭

হত্যার অভিযোগে স্বামী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছেন পুলিশ, আর এ ঘটনা মৌলভীবাজারের জুড়ী উপজেলায়। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিতা রুদ্র পাল (৩৩) এবং তাঁর স্বামী অভিযুক্ত পিন্টু রুদ্র পাল পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত স্বামী পিন্টুকে আটক করেছেন পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।