সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৬

দুই জনের বজ্রপাতে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক স্থানে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি ও সিএনজি চালক সবুজ মিয়া নিহত হয়েছেন, আর এ ঘটনা নেত্রকোনার সদর উপজেলায়। নেত্রকোনার সদর উপজেলা সাপমারা গ্রামের খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসার পাশে ও কাইলাটী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নেত্রকোনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, আবদুল্লাহ্ আল বাকিউল বারী জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।