সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৬

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশ মুখে, ১০ জনকে গ্রেফতার করেছেন নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট ও সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।
মিরকাদিমের ও ধলেশ্বরী নদীর মোহনা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ।
গ্রেফতারকৃতরা হলো, সাদ্দাম হোসেন (৩৮) বোরহান উদ্দিন(২৮) মোঃ রোমান(২৩), তারামিয়া(৩৮), ইউনুস আলী(৩৮) ইসমাইল হোসেন,(২৭)আব্দুর রহমান(২৭) সুলাইমান(৩৪) শরীফ হোসেন(৩২) এবং মোঃ আরমান (২৩)।