সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪৮

ধর্ষণের অভিযোগে যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ফয়জুল্লা (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।
উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের পর স্থানীয়রা ফয়জুল্লা (৩৯) নামে তিন সন্তানের জনক এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়া হয়েছে। কিশোরীর চাচি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।