বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৩

চিকিৎসা সেবা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা।

ডেইলি ক্রাইম বার্তা : চিকিৎসা সেবা নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে বরিশালের শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ। রোগীদের স্বজনদের দাবি, হাসপাতালে প্রয়োজনীয় সেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগে দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসক পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে রোগীদের বেড সংকটের কারণে মেঝেতে বা করিডোরে রাখা হচ্ছে। এছাড়া নার্স ও অন্যান্য স্টাফদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
একজন রোগীর স্বজন মোঃ আব্দুল মন্নান জানান, আমরা সকাল থেকে হাসপাতালে আছি, কিন্তু এখনো ঠিকমতো চিকিৎসা পাইনি। ডাক্তারদের দেখা পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে।
রুগীর স্বজন আমেনা বেগম অভিযোগ করে বলেন, ওষুধের জন্য বাইরে পাঠানো হচ্ছে, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ নেই। এতে করে অতিরিক্ত খরচের বোঝা বাড়ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোগীর চাপ বেশি থাকায় কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে স্থানীয় সচেতন মহলসহ হাসপাতালের রোগীর স্বজনরা  দ্রুত বিষয়টি তদন্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”