মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৯

ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গোপালগঞ্জে বৃষ্টি মন্ডল(১৯) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে গোপালগঞ্জে ভেন্নাবাড়িতে অভিযান চালিয়ে ইয়বাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক বৃষ্টি মন্ডল ভেন্নাবাড়ি গ্রামের অশোক মন্ডলের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এস.আই সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মন্ডলের বন্ধ কাচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর হতে বৃষ্টি মন্ডলকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।