শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫২

হামের উপসর্গে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হামের উপসর্গ নিয়ে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলার বিভিন্ন হাসপাতালে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়।
মৃত দুই শিশু হলো রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজাউল করিমের ৯ মাস বয়সী ছেলে আয়ান করিম এবং ফরিদপুর শহরের হাড়োকান্দি এলাকার কামরুল ইসলামের তিন মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।