ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হিল বাকি (২৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছেন র্যাব-১১।
সোমবার (২৫ মে) রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমারাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল্লাহ হিল বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা থানার বৈশকালা এলাকার বাসিন্দা।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর অপারেশন অফিসার জনাব, মোঃ রওনক এরফান খান।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।