মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৭

দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একরাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে, আর এ ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়ায়। চকরিয়া পৌর সদরের বাটাখালী এলাকার দিদারুল হক সিকদার ও ইসলাম নগর এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান চৌধুরী বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটে।
সোমবার রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ পৃথক দুটি ডাকাতি সংঘটিত হয় বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তারা জানান, ভোররাতে একদল সশস্ত্র ডাকাত দলের সদস্যরা বাড়ির দরজা ভেঙে ভেতর প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীরা চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন বলেও জানান তারা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মনির হোসেন বলেন, পৃথক স্থানে ডাকাতির ঘটনা সংগঠিত বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ পাঠানো হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে বলেও জানান তিনি।