শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৬

ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষ্যে বরিশালের গৌরনদীতে শোভাযাত্রা।

ডেইলি ক্রাইম বার্তা : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন ও শোভাযাত্রা।
“অগ্নি যোদ্ধাদের একটাই পণ
নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৬ বুধবার গৌরনদী ফায়ার স্টেশন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
গতি,সেবা,ত্যাগ এই শ্লোগানে বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স স্টেশন’র অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। 
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন,গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান।
বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি মোঃ মাহফুজ মোল্লা প্রমূখ।। 
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”