সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৯

সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সহপাঠীকে উত্তরপত্র না দেখানোয় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। গতকাল রবিবার চলমান এসএসসি পরীক্ষার শেষ দিন এবং সেই শেষ পরীক্ষার দিন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাংলাবাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আহত কাজী আহমেদ আশ্রাফী নাবিল একই উপজেলার হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মোটবী ইউনিয়নের শিলুয়া গ্রামের কাজী নুরুল আবছার রিপনের ছেলে। অভিযুক্ত রাকিব হোসেন গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।