শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৬

মাদকসহ পৃথক অভিযানে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযানে ২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজন এবং ৪১ পিচ ইয়াবাসহ আরো দুইজনকে আটক করা হয়েছে, আর এ ঘটনা যশোরের চৌগাছায়। শুক্রবার র‌্যাব-৬ এর একটি দল শহরের কপোতাক্ষ ব্রীজের ওপর একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, ঝিকরগাছা উপজেলার কাগমারি গ্রামের ফুলচানের ছেলে শ্রী চিরনজিৎ কুমার (২৮) ও একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত. আব্দুস শুকুরের ছেলে বাবলুর রহমান। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। অপর অভিযানে ওই দিন বিকেলে দশপাকিয়া গ্রামের ইটের রাস্তার উপর থেকে ৪১ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
তারা হলেন, চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের মৃত আফসার আলীর ছেলে শফিয়ার রহমান (৫৭) ও পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে রিপন হোসেন (৪৫)।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব, মামুনুর রশিদ বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।