বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৭

কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিনব্যাপী কৃষি উদ্যোক্তা GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রশিক্ষনার্থী ছিলেন যারা কৃষকদের সাথে কৃষি সংক্রান্ত নব প্রযুক্তি বিষয়ে মতামত বিনিময় করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার (পাটনার) ড. মো: সালাউদ্দিন কায়সার, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো: আলমগীর আজাদ , অতিরিক্ত পরিচালক (শস্য) মো: সাজেদুল আলম, উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী, অতিরিক্ত কৃষি অফিসার সাফাত জামান পনির, কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।