শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৬

বাল্কহেডের ধাক্কায় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নৌ পুলিশের টহলযান উল্টে গিয়ে নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে মহসিন সরদার (৪৩) নামে এক নৌ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।