ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আন্তর্জাতিক ফায়ারফাইটার্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব, মুহাম্মদ জাহেদ কামাল।
সোমবার (৪ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এতে দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। এ সময় বিশ্বের সব ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন।