সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫২

ট্রেনের ছাদে ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনের ছাদে ছিনতাইকারীদের হামলায় এক যুবক আহত হয়েছেন, আর এ ঘটনা ঢাকা রাজধানীর মতিঝিল থানা এলাকার কমলাপুর রেলস্টেশনে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩জন অজ্ঞাতনামা ছিনতাইকারী রাত ১২টা ৫০ মিনিটে কমলাপুর রেলস্টেশনের বলাকা ট্রেনের ছাদে মো. ইব্রাহীম (৩০) নামে এক যুবকের ওপর হামলা চালায়। ইব্রাহীম নেত্রকোনা সদর থানার শিবনগরের বাসিন্দা, ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং গুরুতর অবস্থায় ট্রেনের ছাদে ফেলে রেখে যায়।
পরে ট্রেনের অন্যান্য যাত্রীরা বিষয়টি কমলাপুর রেলওয়ে পুলিশকে জানালে, রেলওয়ে পুলিশ আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। রাত ১টা ৪৫ মিনিটে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ভিকটিম জানান, ছিনতাইকারীরা তার কাছ থেকে ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।