ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০২৬-২৭ সুপ্রিম কোর্ট বার নির্বাচন এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে চারজন, সম্পাদক পদে সাতজন, কোষাধ্যক্ষ পদে দুজন, সহসম্পাদক পদে পাঁচজন এবং সদস্য পদে ১৯ জন প্রার্থী রয়েছেন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ইসি কমিটির সিদ্ধান্ত অনুসারে নির্বাচন করতে পারবেন না। তাই এবার মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জনাব, মাহবুবউদ্দিন খোকন।
অপরদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি পদে প্রার্থী রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী জনাব, আব্দুল বাতেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সম্পাদক পদে প্রার্থী রয়েছেন মোহাম্মদ আলী। এছাড়া এই প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট জিয়াউর রহমান, সম্পাদক পদে ব্যারিস্টার মাকসুদ উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জামায়াতে ইসলামী সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল তাদের প্যানেলে সহসভাপতি পদে মঈনুদ্দিন ফারুকী ও আব্দুল হক, সম্পাদক পদে জ্যৈষ্ঠ আইনজীবী রেজাউল করিম খন্দকার, সহসম্পাদক পদে তরিকুল ইসলাম ও এবি পার্টির ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলমসহ সব পদে প্রাথী দেয়া হয়েছে।
উল্লেখ্য, এ মাসের ১৩ ও ১৪ মে আইনজীবী সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হবে।