ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, মো. সরওয়ার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) বলেছেন, দুই দিনে তালিকাভুক্ত ৫৮ জন এবং তালিকা বহির্ভূত ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব, মো. সরওয়ার আরও বলেন, তালিকা প্রতিনিয়ত হালনাগাদ হচ্ছে। এই তালিকায় গ্রেফতারকৃত ৯৪ জনকেও অন্তর্ভুক্ত করা হবে।
আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ঢাকা রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, গ্রেফতার এসব ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির আলামত হিসেবে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য, ভিডিও ক্লিপ এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। যা আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
তিনি আরও বলেন, চাঁদাবাজসহ অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত।
তদবিরে কাউকে ছাড়া হবে না এবং চাঁদাবাজ যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।