ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বসতঘর থেকে বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছেন পাথরঘাটা থানা পুলিশ। এই ঘটনায় মো. আরাফাত রহমান অভি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ মে) রাত সোয়া ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোডের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. এনামুল হক।
পাথরঘাটা থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাঁর বাসায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় অভির ঘর থেকে ৫১০টি ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. আরাফাত রহমান অভি, তিনি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনসার আলীর ছোট ছেলে।