শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৭

জরিমানা ও কারাদণ্ড, মাটি কেটে বিক্রি করায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ্যভাবে ৩ ফসলি জমির মাটি কেটে বিক্রি ও পরিবহনের অপরাধে ৪টি ড্রামট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, আর এ ঘটনা সিরাজগঞ্জের তাড়াশে। সেই সঙ্গে ৪ লাখ টাকা জরিমানা ও আটক ৪ ব্যক্তিকে ২৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার তাড়াশ পৌর শহরের শোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, এহসান আহম্মেদ। দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন গুরুদাসপুর উপজেলার মহরম আলীর ছেলে ইসাহাক আলী বড়াইগ্রাম উপজেলার সজীব সরকারের ছেলে মেহেদি হাসান ও একই উপজেলার রজব আলীর ছেলে তামজিদ হোসেন।