বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৯

বিদেশি মদসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় আব্দুল জলিল (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ২০ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড উত্তর হাজীপুর এলাকার খালপাড় মাইশা লেক টাওয়ারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল জলিল শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজি ছায়েদুল হকের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মহি উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।