বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৮

দুই মাদক ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম বাঁশখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, লোহাগড়া থানার আমিরাবাদ মাস্টারপাড়ার জনৈক কামাল উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন ইরফান (৩৮) ও চকরিয়া বরইতলীর জনৈক গুরা মিয়ার পুত্র শেখ আহমদ শেখাব (৩৮)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি জনাব, খালেদ সাইফুল্লাহ বলেন, তল্লাশীকালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে লুকানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।