বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৫

ডাকাতির টাকা ও অস্ত্রসহ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ডাকাতির ঘটনার ৮ ঘণ্টার মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ, আর এ ঘটনা চট্টগ্রামের মিরসরাইয়ে। গতকাল বুধবার মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাহিদ হোসেন বাবু (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।
এ সময় অভিযান চালিয়ে ৩টি রামদা, নগদ ১ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা, ২টি কালো রংয়ের মুখোশ, ২টি কালো রংয়ের ক্যাপ এবং ২টি মোবাইল ফোন, ১টি মানিব‍্যাগ উদ্ধার করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ জনাবা, ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার পরে পুলিশের দ্রুত পদক্ষেপে রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।