শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৬

মানুষের ঢল বৈশাখী শোভাযাত্রায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয়েছে গণজোয়ার।
নববর্ষবরণের সূচনা হয় ভোরে ঢাকা রাজধানীর রমনার বটমূলে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ২২টি গান পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয় এবং এরপর শুরু হয় শোভাযাত্রার প্রস্তুতি।
শোভাযাত্রাটি ঢাকা চারুকলার ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি প্রদক্ষিণ করে আবার চারুকলায় এসে শেষ হওয়ার কথা রয়েছে।
এবারের শোভাযাত্রায় পাঁচটি প্রধান মোটিফ স্থান পেয়েছে, মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। এছাড়া ছিল মাছ, বাঘ ও হরিণশাবক, ছাগল ও ছাগশিশু, কাকাতুয়া ও ময়ূরের প্রতিকৃতি।