রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৭

চোরাই গাড়ি উদ্ধার এবং চোরচক্রের সদস্য গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মৌলভীবাজারে আন্ত জেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয় মৌলভীবাজারে। শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আব্দুল মুকিত কিবরিয়া (৩৮), নানু মিয়া (৩৪) ও শাহ আলম (৩৪)।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।