রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৭

চোর চক্র মোবাইলসহ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় ৬২টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
শনির আখড়া ব্রিজের ঢাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, এমদাত ওরফে ইদদাত শেখ (৫৩), মো. ফারুক (৪৩), আবু বক্কর সিদ্দিক (৪৫), মো. রুবেল (৩৯), আব্দুর রাজ্জাক (৪৪), মো. মিজান (৫১), মো. আলমগীর (৪৮), মো. মামুন (৪৫), মো. রাশেদ (৩৫), মো. শামসুল হক মিলন (৬৫), দীন ইসলাম (৪৭) ও মো. সাইদুল ইসলাম (২৩)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার জনাব, মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং মহাসড়কের শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।