ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি বাসের সুপারভাইজারকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
আজ বুধবার সকাল ৬টায় উপজেলার মুকুন্দগাতী এলাকায় কুড়িগ্রামগামী বাসগুলোতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা, আফরিন জাহানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) জনাবা, ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জনাবা, ইসরাত জাহান বলেন, কুড়িগ্রামগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল। তাই দুটি বাসে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে।